তিন তালাকে করা আইন মোদী সরকারের দেখুন...


তিন তালাক নিষিদ্ধ করতে আইন আনার তোড়জোড় শুরু করল মোদী সরকার, তিন তালাক নিষিদ্ধ করতে দুটি পথ খোলা রেখেছে কেন্দ্রীয় সরকার। তাত্ক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে আইন আনতে পারে তারা অথবা পুরনো আইন সংশোধন করে জারি হতে পারে নিষেধাজ্ঞা। বর্তমান আইনে তিন তালাক প্রাপ্ত কোনও মুসলিম মহিলার পুলিশে নালিশ জানানোর কোনও অধিকার নেই। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নিতে পারে না পুলিশও। গোটা বিষয়টিতে ফৌজদারি বিধির অধীনে আনতে তাই প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। সম্ভবত সংসদের শীতকালীন অধিবেশনেই পাশ হতে চলেছে এই আইন। তিন তালাক নিষিদ্ধ আইন প্রণয়নের লক্ষ্যে মন্ত্রিগোষ্ঠী গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাদের ওপরেই থাকতে পারে আইনের খসড়া তৈরির দায়িত্ব। আগেই আদালতে তিন তালাকের বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার। সেই সওয়ালে শিলমোহর দিয়ে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।

Comments

Popular posts from this blog

৭২ বছরে $2 ট্রিলিয়ন , ৫ বছরে $3 ট্রিলিয়ন ইকোনমি: ভারতের অর্থব্যবস্থায় দুরন্ত গতি দিল মোদী সরকার

মোদী সরকার আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আমাকে হেনস্থা করা হচ্ছে: ইলতাজা মুফতি, মেহেবুবা মুফতির কন্যা

সিএএ এর সমর্থনে র‍্যালিতে উপদ্রবিদের হামলা! আহত পুলিশ জওয়ান সমেত সাধারণ মানুষ