রাম রহিমের পর এবার দেব বাবা , এনার কান্ড জানলে আপনারাও চমকে যাবেন !

ধর্মের নামে ভণ্ডামি নিয়ে রামরহিম বাবার পর উঠে এলো আরেক নাম।দিল্লির বিজয় বিহার অঞ্চলে আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় নামে একটি দালান তুলেছেন এক ভন্ড বাবা।যার নাম বীরেন্দ্র দেব দীক্ষিত।আসলে এই বীরেন্দ্র দেব দীক্ষিত নিজেকে কৃষ্ণ বা শিব বলে প্রচার করেন এবং হিন্দু ধর্মের নামে ভুল ধারণা মেয়েদের মধ্যে ঢুকিয়ে তাদের শোষণ করতেন।বীরেন্দ্র দেব দীক্ষিত এর এই বিশ্ববিদ্যালয় এ মেয়েদের ব্রেন ওয়াস করা হয় বলে অভিযোগ এনেছেন অনেক।পুলিশ এই বিশ্ববিদ্যালয়ে এলে তদের ঢুকতে বাধা দেওয়া হয় ,এরপর যখন পুলিশ জোর করে প্রবেশ করে তখন দেখা যায় এই বিল্ডিংএর প্রতিটি ঘর খুবই ছোট ছোট এবং এই ঘরের বাইরে বেরোনোর আদেশ নেই কারোর।এই বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে জানান যে তাকে রাতে সবাই গুমিয়ে যাওয়ার পর ডাকা হয় এবং রেপ করা হয়।এই ঘটনা সামনে আসার পর থেকে পুলিশ আরো কয়েকটি জায়গায় তদন্ত শুরু করে।যদিও বীরেন্দ্র দেব দীক্ষিতকে এখনো খুঁজে বের করা যায়নি।জানা গেছে দিল্লির এই বিশ্ববিদ্যালয় প্রায় ৩০ বছর ধরে চলছে।তাহলে এখন বড় প্রশ্ন ৩০ বছর ধরে কি এই কুকীর্তি প্রশাসনের নজরে পড়েনি!পুলিশ এর প্রচেষ্টায় অনেক মেয়েকে উদ্ধার করা হয়েছে।এখণ দেখার কত দূর জল গোড়ায় বাবার এই কুকীর্তির।

Comments

Popular posts from this blog

৭২ বছরে $2 ট্রিলিয়ন , ৫ বছরে $3 ট্রিলিয়ন ইকোনমি: ভারতের অর্থব্যবস্থায় দুরন্ত গতি দিল মোদী সরকার

মোদী সরকার আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আমাকে হেনস্থা করা হচ্ছে: ইলতাজা মুফতি, মেহেবুবা মুফতির কন্যা

সিএএ এর সমর্থনে র‍্যালিতে উপদ্রবিদের হামলা! আহত পুলিশ জওয়ান সমেত সাধারণ মানুষ